আস্সালামু আলাইকুম। শিক্ষার্থীদের সাফল্য আমাদের সফলতা। এই মূলমন্ত্রকে ধারণ করে তা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যেক অভিভাবক তার সন্তানকে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য রীতিমত ভর্তি যুদ্ধে অবতীর্ণ হন। সকল অভিভাবকের চিন্তাÑ চেতনাকে গুরুত্ব দিয়ে উন্নত, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিযোগিতায় অবর্তীর্ণ হওয়ার উপযোগী এবং নীতি নৈতিকতা সমৃদ্ধ উ”চ শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এখানে রয়েছে এক ঝাঁক তরুণ ও মেধাবি শিক্ষক মন্ডলী, একটি খেলার মাঠ, বিনোদনের ব্যব¯’া, সহপাঠ কার্যক্রম ইত্যাদি। সন্তান আপনার সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। মনে রাখবেন আপনার সঠিক সিদ্ধন্তই আপনার সন্তানের ভবিষ্যত গড়ে তুলবে।
মোঃ জাহিদ হাসান এম. এস. এস.
বি. এস. এস. (অনার্স). এম. এস. এস. (অঅর্থনীতি )।